দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর তানোরে এক তরুণীকে (২৭) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, পলাশ আলীর বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তারকৃত পলাশ এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। এছাড়া তানোর উপজেলার প্রাণপুর গ্রামে তার বাড়ি।
মামলা সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী আদালতে মামলা করেন।
এমজে